শিক্ষা জীবন
প্রাথমিক শিক্ষা:
মায়ের কাছে প্রাথমিক শিক্ষার হাতে খড়ি । তার কাছেই বিভিন্ন ছড়া,কবিতা, অ,আ ক,খ শেখা হয় । তার পর একাডিমিক শিক্ষা অর্জনের জন্য ২০০০ সালে মাঝবাড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে ভর্তি হয় । তারপর ২০০১ সালে বাজারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে , তারপর ২০০২,০৩ সালে রামজীবন মডেল একাডেমী কিন্ডার গার্ডেন এ ৩য়,৪র্থ শ্রেণীতে এবং পরবর্তীতে ২০০৪ সালে রামগঞ্জ আলিম মাদ্রাসায় ৫ম শ্রেণীতে ভর্তি হয় । কিন্ত সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ হয়নি কেননা ওই বছরেই অসুস্থতার কারণে দূরের মাদ্রাসায় নিয়মিত না যেতে পারায় গ্রামের মাদ্রাসা সুবর্ণদহ ইবতেদায়ী মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সফলতার সাথে শেষ করা হয় ।
মাধ্যমিক শিক্ষা:
মাধ্যমিক শিক্ষার জন্য ২০০৫ সালে সুন্দরগঞ্জ সদর দ্বিমূখী দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় । সেখানে ৭ম শ্রেণী পর্যন্ত পড়া হয় ।
বাসা থেকে দূরে হওয়ার কারণে সেখান থেকে মাধ্যমিক স্তর শেষ না করে আবার বাড়ির কাছে ২০০৭ সালে রামজীবন ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণীতে ভর্তি হয় । সেখানে থেকেই ২০১০ সালে কৃতিত্বের সাথে দাখিল পাশ করে ।
উচ্চ মাধ্যমিক:
২০১০ সালে দাখিল পাশ করে আবার উচ্চ মাধ্যমিক পড়া শুনার জন্য সেই বছরেই ধুমাইটারী সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে ২০১২ সালে আলিম পাশ করে ।
স্নাতক-১:
২০১২ সালে আলিম পাশের পর ২০১২ সালেই ওই মাদ্রাসাতেই ফাজিল শ্রেণীতে ভর্তি
হয়ে সেখান থেকে ২০১৫ সালে ফাজিল পাশ করে ।
স্নাতকোত্তর-১:
২০১৫ সালে মহিমাগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ২০১৭ সালে কামিল (আত তাফসীর ) পাশ করে ।
স্নাতক-২:
২০১২ সালে আলিম শেষ করে সরকারী আজিজুল হক কলেজ, বগুড়া-তে বি. এস,সি (অনার্স) গণিত বিভাগে ভর্তি হয় । এবং সেখান থেকে ২০১৭ সালে পাশ করে স্নাতক-২ শেষ করে ।
স্নাতকোত্তর-২:
গণিতে বি.এস.সি অনার্স শেষ করে ওই কলেজেই ২০১৯ সালে এম.এস.সি (গণিত) শেষ হয় ।
স্নাতকোত্তর-৩:
কামিল( আল-ফিকহ) - এ অধ্যায়নরত । এখনো শেষ হয়নি । সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহর রহমতে যেন সফলতার সাথে পাশ হয় । ।
No comments:
New comments are not allowed.